
আইনেট প্রতিনিধিঃ আগরতলা প্রেসক্লাব প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে সমাপ্ত হচ্ছে আগরতলা প্রেসক্লাবের সাংবাদিকদের বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতার বার্ষিক আসর ।আগামী রবিবার ভগৎ সিং যুব আবাসের পেছনের মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে ।এই চারটি দল হলো আগরতলা প্রেসক্লাব ব্লু ,আগরতলা প্রেসক্লাব ইয়েলো, আগরতলা প্রেসক্লাব গ্রিন, এবং আগরতলা প্রেসক্লাব রেড ।টুর্নামেন্টে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ।তিনটি ম্যাচ শেষে রবিবারই মাঠে পুরস্কার বিতরণ করা হবে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন আগরতলা প্রেসকাবের সভাপতি প্রণব সরকার। উপস্থিত থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে, রাজ্যের রঞ্জিত দলের দুই প্রাক্তন ক্রিকেটার অলক সাহা এবং শ্যামল দাস। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস সাব কমিটির যুগ্ম সম্পাদক অভিষেক দে।