
আইনেট প্রতিনিধিঃ হেপাটাইটিস ফাউন্ডেশন অব এিপুরা উদয়পুর শাখার উদ্যোগে,টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক ও গকুলপুর সাউথ পাড়া এস বি স্কুলে অনুপস্থিত হয় এক স্বাস্থ্য শিবির ও পিঠে পুলি উৎসব। উপস্থিত ছিলেন টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যশ্রী দাশগুপ্ত,টেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাম চন্দ্র দেবনাথ, পঞ্চায়েত প্রধান রিতা দেবনাথ ভৌমিক সহ হেপাটাইটিস ফাউন্ডেশন অব এিপুরা উদয়পুর শাখার কর্মকর্তারা। স্বাস্থ্য শিবিরে এলাকার কয়েকশো রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ঔষধ বিতরণ করা হয়। স্বাস্থ্য শিবিরে গোমতী জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দ্যেগে বিনামূল্যে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা করা হয়। পরবর্তী সময়ে এলাকার মা- বোনদের নিয়ে অনুষ্ঠিত হয় এক পিঠে পুলি উৎসব।পিঠে পুলি উৎসব কে কেন্দ্র করে এলাকায় মা- বোনদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। বিচারকদের দ্বারা যারা ভালো পিঠে পুলি তৈরি করেছেন তাদের কে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে বলে সংগঠনের তরফে জানানো হয়। আগামী দিনে এলাকায় স্বাস্থ্য শিবির সহ নানা সামাজিক কাজকর্ম সংগঠিত করা হবে বলে হেপাটাইটিস ফাউন্ডেশন অব এিপুরা উদয়পুর শাখার সম্পাদক পার্থ প্রতিম সাহা জানান।