img


ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মধুপুর থানার আধিকারিকের নিকট ডেপুটেশন


আইনেট  প্রতিনিধিঃ     সবেমাত্র তিনদিন হলো মধুপুর থানায় যোগ দিয়েছেন সদ্য থানার নতুন ওসি উজ্জল চৌধুরী। তারই মধ্যে এলাকার আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে মধুপুর অঞ্চল, কমলাসাগর অঞ্চল এবং গকুলনগর অঞ্চল কমিটি তিনটি কমিটির যৌথ উদ্যোগে মধুপুর থানার আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিভাগীয় কমিটির হিরণ্ময় নারায়ন দেবনাথ,     বিশালগড় সম্পাদক মন্ডলী সদস্য রাজেশ দত্ত ও গোপাল দেব, কমলাসাগর অঞ্চল সম্পাদক উত্তম দত্ত, মধুপুর অঞ্চল সম্পাদক কৃষ্ণ শর্মা সহ অন্যান্যরা। গোটা রাজ্যে নেশার বাড় বাড়ন্তে অতিষ্ঠ যুবসমাজ। বাদ যায়নি কমলাসাগর বিধানসভাও। দিনের পর দিন গার্হস্থ্য হিংসা বাড়ছে সমাজের নেমে এসেছে বিভিন্ন অপরাধ মূলক কাজ। নেশা এবং জুয়া কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানান বাম যুব সংগঠন। তার পাশাপাশি সবচেয়ে অবাক করার বিষয় হলো মধুপুর থানায় মাত্র তিন দিন হল যোগ দিয়েছেন নতুন ওসি তারই মধ্যে এলাকার আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে সরব হলেন বাম যুব সংগঠন। তাহলে কি মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই ব্যর্থ মধুপুর থানার নতুন ওসি। তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে গোটা এলাকার মধ্যে। পাশাপাশি রাজনৈতিক সন্ত্রাস রোধে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আবেদন রাখেন। ছাত্রী, যুবতী মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে অগ্রণী ভূমিকা পালন করতেও দাবী রাখেন। তাছাড়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে গভীর রাত পর্যন্ত যেভাবে উচ্চস্বরে মাইক, ডিজে,মেলা, জলসা চালিয়ে যাচ্ছে সেদিকে প্রশাসনকে  নজর দেওয়ার দাবী রাখেন।