img


বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ও অন্যান্যরা


আইনেট  প্রতিনিধিঃ     বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ও অন্যান্যরা :     বিএসএফ-এর বিশেষ বিমানে করে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।এদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ,আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ অন্যান্যরা। এদিন এমবিবি বিমানবন্দর থেকে সোজা হাঁপানিয়াস্হিত  আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামের উদ্দেশ্যে রওয়ানা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে পূর্ব ,উত্তর পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজ ভাষা সম্মেলনে যোগদান করেন তিনি ।এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে এমবিবি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত ।