img


পশ্চিম জেলার আর কে নগরে উদ্বোধন হলো লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট, প্ল্যান্টের ভবন এবং কার্যালয়


 আইনেট  প্রতিনিধিঃ   পশ্চিম জেলার আর কে নগরে উদ্বোধন হলো লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট, প্ল্যান্টের ভবন এবং কার্যালয় ।এর উদ্বোধন করেন প্রাণীসম্পদ  বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা।    এই উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান ,রাজ্যে আগেও বৈজ্ঞানিক উপায়ে উন্নত জাতের গবাদি পশুর প্রজনন ঘটানো হতো ।কিন্তু এতদিন শুক্রাণু সংরক্ষণের জন্য বহিরাজ্য থেকে আনতে হতো লিকুইড নাইট্রোজেন।এতে প্রচুর খরচ হত ।এখন লিকুইড নাইট্রোজেন প্লান্ট স্থাপনের ফলে রাজ্যেই আর্টিফিশিয়াল ইন সেমিনেশনে কৃত্রিম পদ্ধতিতে উন্নত জাতের গবাদি পশুর প্রজনন ঘটানো যাবে ।কারণ এখন আর বহিরাজ্য থেকে লিকুইড নাইট্রোজেন কিনে আনার প্রয়োজন পড়বে না। মন্ত্রী আরো জানান ,এই লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট থেকে বছরে ১৫ হাজার লিটার লিকুইড নাইট্রোজেনের উৎপাদন সম্ভব হবে ।  উল্লেখ্য কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গবাদিপশু সৃষ্টি করে দুগ্ধ উৎপাদনে রাজ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যেই প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এই উদ্যোগ হাতে নিয়েছে।