
আইনেট প্রতিনিধিঃ সিনাইহানি মহাশ্মশানের সুন্দর্যায়নের শুভ উদ্বোধন করলেন মেয়র। এদিন মেয়র জানিয়েছেন ,আগরতলা পৌর নিগম এলাকার সব কটি শ্মশান, সংখ্যালঘুদের কবরস্থান ,দেবনাথ সমাজের সমাধি স্থানগুলিরও সংস্কার সাধন করা হয়েছে ।বটতলা মহাশ্মশানে আরো দুটি বৈদ্যুতিক চুল্লি বসানো হবে বলেও জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
।এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান ,এলাকার কর্পুরেটর তথা এমআইসি সদস্য জগদীশ দাস এই মহাশ্মশানের সংস্কার সাধন এবং সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করেছেন ।তিনি জানান ,শুধুমাত্র ছিনাইহানি মহাশ্মশানেরই নয়, আগরতলা পৌর নিগমের অধীন বটতলা মহাশ্মশান সহ সব কটি শ্মশান, সংখ্যালঘুদের কবরস্থান, রাজ শ্মশান ,দেবনাথ সমাজের সমাধি স্থানগুলিরও সংস্কার সাধন করা হয়েছে ।পাশাপাশি মৃত পশুদের দাহের জন্য হাঁপানিয়ায় একটি পশু শ্মশান নির্মাণ করা হয়েছে। মেয়র জানান, আগামী তিন মাসের মধ্যেই ছিনাইহানি মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে শবদাহের কাজ শুরু হবে। বটতলা মহাশ্মশানেও আরো দুটি বৈদ্যুতিক চুল্লি বসানো হবে। এই অনুষ্ঠানে এলাকার প্রচুর সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা সকলেই খুশি।