
আইনেট প্রতিনিধিঃ অসংগঠিত শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ৫ দফা দাবিতে মঙ্গলবার শ্রম দপ্তরের কমিশনারের নিকট ডেপোটেশন প্রদান করলো ভারতীয় জনতা মজদুর সংঘ ।দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বর্তমান সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধির নিরিখে অসংঘটিত শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধি করা ।অসংগঠিত শ্রমিকদের লেবার কার্ড প্রদান করা প্রভৃতি। এদিন ডেপুটেশন প্রদান শেষে নেতৃবৃন্দ এই সংবাদ জানান। তারা আরো জানান, নির্মাণ শ্রমিক থেকে শুরু করে রাবার শ্রমিক সকল স্তরের অসংগঠিত শ্রমিকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এই ডেপুটেশন প্রদান করা হয়।