
আইনেট প্রতিনিধিঃ খোয়াই জেলা সদর শহরে চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন চুরির ঘটনা ঘটে চলেছে। ঘটনার বিবরণে প্রকাশ, সুভাষ পার্ক এলাকার দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনোরঞ্জন রায় এবং গৌরাঙ্গ রায়ের দোকানে রাতের আঁধারে দোকানের পেছনের বেড়া কেটে এবং টিন কেটে প্রবেশ করে নিশি কুটুম্বের দল প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকার সিগারেট নিয়ে যায়। যদিও বা আর কি কি নিয়ে গেছে তা খতিয়ে দেখছে দোকানের মালিকরা। ঘটনার খবর পেয়ে পৌছায় পুলিশ। এর আগেও একবার ওনাদের দোকানে চুরি কান্ড সংগঠিত হয়েছে। একেবারে খোয়ায় শহরের প্রাণকেন্দ্রে এইরকম চুরি কাণ্ডের ঘটনায় বিস্মিত সকলে। খোয়াই মহকুমা এবং তার আশেপাশের বাজারগুলোতে সাম্প্রতিক সময়ে চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।