img


খোয়াই পুর পরিষদের উদ্যোগে ওয়ার্ড সচিব পদে নিয়োগপত্র প্রদান


আইনেট  প্রতিনিধিঃ    খোয়াই পুর পরিষদের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ চারজন বেকার যুবকের হাতে ওয়ার্ড সচিব পদের নিয়োগপত্র তুলে দেওয়া হলো। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ খোয়াই পুর পরিষদের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উল্লেখ্য, খোয়াই পুর পরিষদের ওয়ার্ড সচিব নিয়োগের জন্য পূর্বে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সংখ্যক বেকার যুবক-যুবতী আবেদনপত্র জমা করেন। এরপর প্রার্থী নির্বাচন বোর্ড লিখিত পরীক্ষা এবং মৌখিক ইন্টারভিউ পরীক্ষা গ্রহণ করে। সমস্ত প্রক্রিয়া শেষে মেধার ভিত্তিতে চূড়ান্ত ৫ জনের নাম ঘোষণা করা হয়।ঘোষিত তালিকা অনুযায়ী, আজ পুর পরিষদের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে চারজন প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচিত পাঁচজনের মধ্যে একজন মহিলা প্রার্থী ব্যক্তিগত কারণে এই অফার গ্রহণ করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। ফলে আজ বাকি চারজনকে এই নিয়োগপত্র দেওয়া হলো।    আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথশর্মা এবং খোয়াই মহকুমার শাসক নির্মল কুমার সহ পুর পরিষদের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।