
আইনেট প্রতিনিধিঃ সোমবার ২০২৬-২৭ অর্থবছরের জন্য সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে বিভিন্ন চুল চেরা বিশ্লেষণ। বিজেপি দলের পক্ষ থেকে এই বাজেটকে ভবিষ্যৎ ভারত গড়ার দূরদর্শী রূপরেখা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সোমবার বাজেট নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সাংবাদিক সম্মেলন করেন ।রাজ্যেও এদিন বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী ।বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ,ত্রিপুরার জন্য এই বাজেট খুশির বিষয় ।কারণ অরুণাচল প্রদেশ, মনিপুর ,সিকিম, আসাম এবং ত্রিপুরাকে ভিত্তি করে বুদ্ধ তীর্থগুলিকে নিয়ে ই-বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে রাজ্যে পর্যটকদের সংখ্যা বাড়বে।সাউথ ইস্ট এশিয়ার বুদ্ধ ধর্মাবলম্বীরা রাজ্যে আসবেন ।তারা ত্রিপুরা এবং নর্থ ইস্ট সম্পর্কে জানবেন ।।সাংবাদিক সম্মেলনে বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান ,তিনটি দিককে প্রাধান্য দিয়ে এই কেন্দ্রীয় বাজেট ।এর প্রথমটি হচ্ছে প্রতিযোগিতা বৃদ্ধির মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলা ।এর মানে প্রান্তিক মানুষের উন্নয়ন ।দ্বিতীয় মানুষের ক্ষমতা বৃদ্ধি করার জন্য পরিকাঠামোগত উন্নয়ন এবং তৃতীয় ,সবকা সাত সবকা বিকাশের উপর ভিত্তি করে এই বাজেট। বাজেটে ছয়টি বিষয়ে মূল অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান ,পুরনো শিল্প গুলির মধ্যে যেগুলি বন্ধ হয়ে আছে সেগুলোকে পুনরুদ্ধার করা ,এম এস এম ই কে আরো শক্তিশালী করার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে এই বাজেটে ।এর জন্য ১০ হাজার কোটি টাকা অর্থ রাখা হয়েছে ।মুখ্যমন্ত্রীর আশা, এতে রাজ্যের এম এস এম ই সেক্টর উন্নত হবে।