img


রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় মাখন লাল সাহার 28 তম মৃত্যুবার্ষিকী


আইনেট  প্রতিনিধিঃ   রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় মাখন লাল সাহার 28 তম মৃত্যুবার্ষিকী সোমবার। এই উপলক্ষে সোমবার এম এল প্লাজায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরটি ছিল স্বর্গীয় মাখন লাল সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 11 তম রক্তদান শিবিরের আয়োজন। এই রক্তদান শিবির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পৌরনিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন কর্পোরেটর রত্না দত্ত ,পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্বর্গীয় মাখনলাল সাহার জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন ।রক্তদান শিবির প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,রক্তদান শিবির অত্যন্ত শুভ বিষয় ।এর চেয়ে বড় কিছু হতে পারে না। রাজ্যের ১৪ টি ব্লাড ব্যাংক রয়েছে ।এর মধ্যে 12 টি সরকারের এবং দুটি বেসরকারি ।আগে কোন অসুস্থ মানুষের দেহের সমগ্র রক্ত দেওয়া হতো ।এখন রক্তের পৃথকীকরণের সুবিধা রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মহকুমা গুলিতে ব্লাড ব্যাংক স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী জানান ,দেশের কোন রাজ্যের চেয়ে স্বাস্থ্য ব্যবস্হায় ত্রিপুরা কোন অংশে কম নয়।তিনি রাজ্যবাসীকে মনে করিয়ে দেন ,জনসংখ্যার এক শতাংশ রক্ত অর্থাৎ ৪০ হাজার বোতল ইউনিট রক্ত ব্লাড ব্যাংকগুলিতে রাখতে হবে।