img


উদয়পুর কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে


আইনেট  প্রতিনিধিঃ     মনরেগা বাঁচাও আন্দোলন সূচির অঙ্গ হিসাবে সারা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচি হাতে নিয়ে কংগ্রেস সহ দলীয় শাখা সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি হাতেনিয়ে ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়েছে। ইতিমধ্যে সোমবার উদয়পুর কংগ্রেস দলীয় অফিসে মহিলা কংগ্রেসের উদ্যোগে উদয়পুর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ, গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল,প্রদেশ কংগ্রেসের গোমতী জেলার সভানেত্রী পার্বতী পাল দত্ত বলেন,২০২৫ সালে কেন্দ্রে গ্ৰামীন এলাকায় রেগা চালু করা হলে ও বর্তমান বিজেপি সরকার হঠাৎ করে রেগার নাম পরিবর্তন করে গ্ৰামীন এলাকায় গরীব মানুষের রেগার মাধ্যমে বেঁচে থাকার যে অধীকার চালু হয়েছিল তার উপর শক্ত আঘাত এনে অর্থ নৈতিক ভাবে আঘাত আনা হয়েছে বলে জানান উপস্থিত সাংবাদিকদের সামনে বলেন নেতূতরা। আগামী দিনে কেন্দ্রের এই নেতিবাচক ভূমিকার বিরুদ্ধে কংগ্রেস দলের পক্ষ থেকে এবং মহিলা কংগ্রেস দলের পক্ষ থেকে সারা দেশের সঙ্গে রাজ্যে ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়।