
আইনেট প্রতিনিধিঃ রাজ্যের বিশিষ্ট সাংবাদিকরা সংবর্ধিত ।মঙ্গলবার ত্রিপুরা বিধানসভা নির্বাচিত বিশিষ্ট সাংবাদিকদের এই সংবর্ধনা প্রদান করে ।বিধানসভার লবিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ,বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক বিরোজিৎ সিনহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ,বিধায়ক বিরোজিৎ সিনহা সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে নির্বাচিত সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করেন রাজ্যপাল। অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্যপাল বলেন ,বিধানসভায় এই ধরনের অনুষ্ঠান এই প্রথম। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকরা শান্তি ও সম্প্রীতি রক্ষায় সজাগ থাকেন। সাংবাদিকদের এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।