img


প্রজ্ঞা ভবনে ডক্টর বি আর আম্বেদকর স্মারক মেধা পুরস্কার বিতরণী


আইনেট  প্রতিনিধিঃ    কেন্দ্রীয় সরকার শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নীতি লাগু করলেও রাজ্যে কেন তা লাগু করা যাচ্ছে না সেই সম্পর্কে স্পষ্টিকরণ দিলেন মুখ্যমন্ত্রী।  মঙ্গলবার প্রজ্ঞা ভবনে ডক্টর বি আর আম্বেদকর স্মারক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ,কেন্দ্রে এসটি সংরক্ষণ রয়েছে ৭.৫%, এস সি সংরক্ষণ রয়েছে ১৫% এবং ওবিসি সংরক্ষণ রয়েছে ২৭ শতাংশ ।এসি, এসটি এবং ওবিসি- সবমিলিয়ে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণ রয়েছে ৪৯ দশমিক ৫ শতাংশ। ত্রিপুরায় এসটি সংরক্ষণ রয়েছে ৩১ শতাংশ ,এস সি সংরক্ষণ রয়েছে ১৭ শতাংশ। এসসি এবং এস টি এই দুই সম্প্রদায় মিলে রাজ্যে সংরক্ষণ রয়েছে ৪৮%। মুখ্যমন্ত্রী বলেন, সংরক্ষণ নীতির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি রায় রয়েছে ।যে রায় স্পষ্ট বলা হয়েছে ,কেন্দ্র বা রাজ্য কোথাও ৫০ শতাংশের উপর সংরক্ষণ নীতি চালু করা যাবে না। সুপ্রিম কোর্টের এই ধরনের নির্দেশ থাকায় রাজ্যে ওবিসি সংরক্ষণ নীতি চালু করা যাচ্ছে না বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।