
আইনেট প্রতিনিধিঃ গ্রামীণ গরিব মানুষের পেটে লাথি মারতেই মন রেগা আইন বাতিল করে জি রামজি নামক নতুন আইন আনা হয়েছে ।মঙ্গলবার জি রামজি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই কথা বললেন মহিলা কংগ্রেস নেত্রীবৃন্দ। এদিন কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মহিলা কংগ্রেস নেত্রীবৃন্দ জানান, নতুন আইনে মহিলা রেগা শ্রমিকদের আর্থিকভাবে দুর্বল করা হবে ।এই আইনে পঞ্চায়েতের অধিকারও খর্ব করা হবে ।এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী জানান ,মন রেগা আইন পুনর্বহালের দাবিতে রাজ্যেও প্রদেশ কংগ্রেসের পাশাপাশি আন্দোলনে নেমেছে প্রদেশ মহিলা কংগ্রেস। এই আন্দোলনের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী রূপা রায় দাস জানান, মহিলা কংগ্রেস মন রেগা আইন পুনর্বহাল এবং রেগার মজুরি ৪০০ টাকা করার দাবিতে রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তুলবে।