img


কমলপুর ব্লক কংগ্রেস ও সুরমা ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে হয় ডেপুটেশন


আইনেট  প্রতিনিধিঃ    বুধবার কমলপুর ব্লক কংগ্রেস ও সুরমা ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে হয় ডেপুটেশন প্রদান  কর্মসূচি।     এদিন কমলপুর শহরের নেতাজি চৌমুহনী থেকে শুরু হওয়া প্রতিবাদী মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে কমলপুর এসডিএম অফিসে গিয়ে শেষ হয়।   মিছিল শেষে কমলপুর ও সুরমা ব্লক কংগ্রেসের প্রতিনিধি দল     ৪ দফা দাবি সম্বলিত একটি    দাবি সনদ কমলপুর এসডিএম অফিসে ডি সি এম বিজয় ত্রিপুরার হাতে তুলে দেন।   দাবিগুলির মধ্যে ছিল—   মনরেগা প্রকল্প অবিলম্বে পুনর্বহাল করতে হবে      শ্রমিকদের ন্যূনতম মজুরি দৈনিক ৪০০ টাকা নির্ধারণ করতে হবে      মনরেগার মাধ্যমে বছরে কমপক্ষে ২০০ দিনের কাজের নিশ্চয়তা দিতে হবে       ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধলাই জেলা কংগ্রেস কমিটির সভাপতি নিধু মারাক, পিসিসি সদস্য মানিক চন্দ্র দে,মানিক ভট্টাচার্য্য,      কমলপুর ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত মালাকার, সুরমা ব্লক কংগ্রেস সভাপতি রতন চন্দ সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব ও বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী।