img


দুর্যোগ মোকাবিলায় দমকল কেন্দ্রগুলিকে ৩৩.৫ কোটি টাকার সামগ্রী বিতরণ


আইনেট  প্রতিনিধিঃ      প্রাকৃতিক দুর্যোগের হুমকি রয়েছে রাজ্যজুড়ে ।বিগত কয়েক বছর অতি বর্ষণের দরুন বন্যা পরিস্থিতি এমনই একটি প্রাকৃতিক দুর্যোগ ।তাই প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে দুর্যোগ মোকাবিলায় রাজ্যের ফায়ার সার্ভিস স্টেশন গুলিকে আরো শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসেস দপ্তর।এই উপলক্ষে বুধবার রাজ্যের বিভিন্ন ফায়ার স্টেশন গুলিকে অত্যাধুনিক সরঞ্জাম প্রদান করা হয়। প্রদান করা হয় একাধিক অগ্নি নির্বাপক গাড়ি ।এই অনুষ্ঠানে অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন ।এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ফায়ার স্টেশন গুলির আধিকারিকরা ।এই অনুষ্ঠান প্রসঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তা মেঘা জৈন জানান ,প্রাকৃতিক দুর্যোগের ছয় নম্বর জোনে রয়েছে ত্রিপুরা ।রাজ্যে ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব লক্ষ্য করা যায় ।এখানে বন্যা বেশি হয় ।মাঝেমধ্যেই ভূমিকম্প হয় ।এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অগ্নি নির্বাপক দপ্তরের প্রতিটি ফায়ার স্টেশন কে অত্যাধুনিক সামগ্রী প্রদানের মাধ্যমে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।এরই অঙ্গ হিসেবে এদিন এই সামগ্রীগুলি বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।