img


সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম মাধ্যম খেলাধুলা -ক্রীড়ামন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ    রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে এই সময়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে ।বৃহস্পতিবার রাজধানীর নন্দননগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় । মশাল জ্বালিয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী ।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রসঙ্গে মন্ত্রী টিংকু রায় জানান, খেলাধুলার শুধুমাত্র দেহ ও মন ভালো রাখার জন্যই নয়। বর্তমান সময়ে  সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম ।তিনি বলেন ,রাজ্য ছোট হতে পারে। কিন্তু দেশের ক্রিয়া ক্ষেত্রে রাজ্যের নাম রয়েছে। মন্ত্রী জানান ,২৫ -২৬ অর্থবর্ষে রাজ্যের স্কুল স্তরের ছেলেমেয়েরা দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত জাতীয় আসরে অংশগ্রহণ করে একুশটির মতো গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল জয় করেছে ।তিনি আরো জানান, এই সমস্ত প্রতিভাবান খেলোয়াড়রা বিদ্যালয় গুলি থেকেই উঠে আসে।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য রাও। এদিন বার্ষিক প্রতিযোগিতাকে কেন্দ্র করে নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালযের ছাত্র ছাত্রী এবং অভিভাবক মহলে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো