
আইনেট প্রতিনিধিঃ বৃহস্পতিবার হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকের কার্যালয় পরিদর্শনে যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ।কার্যালয়ে গিয়েই উপস্থিতির হার খতিয়ে দেখেন তিনি ।খতিয়ে দেখেন এটেনডেন্সও। এই সময়ে দপ্তরে উপস্থিতির হার তেমন একটা ছিল না ।মন্ত্রী উপস্থিত আধিকারিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ।তড়িঘড়ি একটি বৈঠকও করেন তিনি। বৈঠকে দপ্তরের কাজ আরো গতিশীল করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী ।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান ,মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে গোটা রাজ্যে উন্নয়নের কাজ চলছে। আমাদের কাছে সময় কম, কাজ অত্যন্ত বেশি ।এই অবস্থায় অফিস গুলির হাল হকিকত খতিয়ে দেখতেই তার এই পরিদর্শন বলে জানান তিনি ।তিনি আরো জানান ,সময়মতো অফিসে আসতে হবে ,সময়ের কাজ সময়ে শেষ করতে হবে ,দূর দূরান্ত থেকে আসা জনজাতিদের কোন অবস্থাতেই হয়রানি করা চলবে না এই কথা আধিকারিকদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা।