img


দেশের বাজেট নিয়ে গোমতী জেলাতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


আইনেট  প্রতিনিধিঃ    গত ১লা ফেব্রুয়ারি দেশের বাজেট পেশ করেছেন দেশের অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটকে সমর্থন করে বৃহস্পতিবার উদয়পুর গোমতী জেলা বিজেপি দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ গোমতী জেলার বিজেপির সভানেত্রী সবিতা নাগ, জেলার সম্পাদক উত্তম দে। মন্ত্রী বলেন,প্রতিবছর দেশের অর্থ মন্ত্রী আগামী এক বছরের জন্য দেশের উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাজেট পেশ করেন।এবছর ও গত ১লা ফেব্রুয়ারি দেশের অর্থ মন্ত্রী বাজেট পেশ করেছেন। বাজেটে দেখা যায়, দেশের প্রধানমন্ত্রী যে স্বপ্ন বিকশিত ভারত গড়ে তোলা সেই স্বপ্ন কে সামনে ২০৪৭ সালকে সামনে রেখে বাজেট পেশ করা হয়।এই বাজেট সাধারণ জনগনের বাজেট।গরীব,ধনী, মধ্যবিত্ত দের বাজেট। মন্ত্রী এও বলেন, গতবছর যে বাজেট পেশ হয়েছে তা দেখা গেছে ৫০.৬৫ লক্ষ্য কোটি বরাদ্দ ছিল আর নবম অর্থ বছরে দেশের অর্থ মন্ত্রী ৫৩.৫ লক্ষ্য কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। আগামী এক বছরে ২ লক্ষ্য ৮১ হাজার ২৭০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।যা শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের ক্ষমতায় উন্নয়নের জন্য এই বাজেট পেশ হয়েছে।যা দেশের অর্থনীতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সয়ায়ক হবে বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।বাজেট পেশ করে দেশের অর্থ মন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পথ দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রী কে।