img


জীবনশৈলীই পেশাগত শৈলীকে নিয়ন্ত্রণ করে -মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ     দরজায় কারা নাড়ছে বিভিন্ন পর্ষদের পরীক্ষা ।এই পরীক্ষাকে সামনে রেখে ছাত্র-ছাত্রী ,অভিভাবক এবং শিক্ষকদের সাথে পরীক্ষা পে চর্চা শীর্ষক অনুষ্ঠানে মতবিনিময় করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষার্থীদের মন থেকে পরীক্ষার চাপ কমানো, আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে দিশা দেখানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই কর্মসূচি এ বছর নবম বর্ষে পা দিল ।  শুক্রবার রাজধানীর বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরীক্ষাের চর্চা অনুষ্ঠানের সম্প্রসারণে আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ,অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা ।মুখ্যমন্ত্রী সহ সবাই মিলে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শোনেন।পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন মনীষীদের জীবনী পড়তে ।এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিমত, ডিগ্রী বা সার্টিফিকেট থাকলেই শিক্ষিত হওয়া যায় না ।এর জন্যই প্রধানমন্ত্রী এই উপদেশ দিয়েছেন ।এই উপদেশ খুবই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী বলেন ,পৃথিবীর কোন রাষ্ট্রের রাষ্ট্র নায়িকরাই মন কি বাত এবং পরীক্ষা পে চর্চার মতো কর্মসূচি এখন পর্যন্ত আয়োজন করেনি। মুখ্যমন্ত্রী বলেন ,পরীক্ষা এলেই বাড়ি ঘরে সাংঘাতিক অবস্থার সৃষ্টি হয়। অশান্তির বাতাবরণ।তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, একেক  ব্যক্তি একেক রকম। তাই কারোর সাথে কারোর তুলনা করা থেকে বিরত থাকতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রফেশনাল স্কিল এবং লাইফ স্কিল এর কথা বলেছেন ।মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে মনে করেন, জীবনশৈলী ভালো হওয়া প্রয়োজন ।জীবন শৈলী ভালো হলেই প্রফেশনাল স্কিলও ভালো হবে ।এগুলি পাঠ্যসূচির বাইরের বিষয়।