img


নেশা সামগ্রী উদ্ধার ,ধৃত ২ নেশা কারবারি


আইনেট  প্রতিনিধিঃ    গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পশ্চিম চাম্পামুড়া এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ এসকফ সিরাপ উদ্ধার করল পুলিশ ।এই ঘটনায় পুলিশ দুই নেশা কারবারিকে আটক করেছে। ধৃতরা হল যথাক্রমে সুভাষচন্দ্র দাস এবং সমীর দাস ।এদিন সুভাষচন্দ্র দাসের বাড়িতেই পুলিশ অভিযান চালায় ।অভিযান কালে তিনটি বস্তা থেকে প্রায় ৫০০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার করে পুলিশ। ধৃত দুই অভিযুক্ত সহ নেশা সামগ্রী গুলি পুলিশ পূর্ব থানায় নিয়ে যায় ।ধৃত সুভাষ চন্দ্র দাস এবং সমীর দাস নেশা কারবারের একটি বড় চক্রের সাথে জড়িত বলে পুলিশের প্রাথমিক অনুমান। তাই জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবারই আদালতে সোপর্দ করবে পুলিশ। এদিন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানান ।তিনি আরো জানান, এই অভিযানের নেতৃত্বে ছিলেন তিনি নিজে, কলেজটিলা ফাঁড়ির ওসিএসআই শ্যামল দেবনাথ এবং পূর্ব থানার এসআই সমরেশ চাকমা।