
আইনেট প্রতিনিধিঃ লোকালয়েই চুটিয়ে চলছে গাঁজা চাষ । গোয়েন্দা সূত্রে খবর পায় রাজ্য পুলিশ ।পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে শুক্রবার পুলিশ সংশ্লিষ্ট স্থানে গাঁজা বিরোধী অভিযানে নামে ।এই ঘটনা পশ্চিম জেলার জিরানিয়া মহাকুমাধীন বোধজংনগর থানার অন্তর্গত রাজচন্তাই এলাকায় ।বোধজং নগর থানার এসডিপিও সুব্রত বর্মন এবং ওসি প্রশান্ত কুমার দে'র নেতৃত্বে পুলিশ এই গাঁজা বিরোধী অভিযান চালায় ।পুলিশের সাথে ছিল টিএসআর এর দশম এবং দ্বিতীয় ব্যাটেলিয়নের ৫০ জন জওয়ান এবং সিআরপিএফের 140 নম্বর ব্যাটেলিয়ানের চার সেকশন জওয়ান । পুলিশ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে আট থেকে দশটি গাঁজা চাষের প্লট খুঁজে পায়। সবগুলি প্লটেই অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় ১৫০০০ গাঁজা গাছ ধ্বংস করা হয় ।থানার এসডিপিও সুব্রত বর্মন জানান ।তিনি জানান ,এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে। এই গাঁজা বিরোধী অভিযান চালাতে গিয়ে এদিন পুলিশকে কোন বাধার সম্মুখীন হতে হয়নি ।নিভৃতেই চলে এই গাজা বিরোধী অভিযান।