img


: ধর্মঘট সকলের আহবানে রাজধানীতে বামপন্থীদের মিছিল :


আইনেট  প্রতিনিধিঃ    আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট সকলের আহ্বান জানিয়ে রাজধানীতে মিছিল সংঘটিত করলো বামপন্থী চারটি সংগঠন ।এই সংগঠন গুলি হল CPIML,AICCTU,AIKM   এবং AIARLAএ । শুক্রবার রাজধানীর প্যারাডাইস চমুহনী  এলাকা থেকে এই মিছিল শুরু হয় ।মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।এই মিছিল প্রসঙ্গে নেতৃবৃন্দ জানান ,দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আজ আক্রমণের মুখে। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার নিকট মাথা নত করে রয়েছেন ।এপস্টিন ফাইলস থেকে শুরু করে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি- কোন কিছুরই জবাব দিতে পারছেন না প্রধানমন্ত্রী ।এর উপর রয়েছে চারটি শ্রমকোড চালুর প্রক্রিয়া ,মন রেগে বাতিল করে জিরামজি আইন প্রণয়ন প্রক্রিয়া ।এই সমস্ত বিষয়গুলি দেশের অর্থনীতিকে আরো কাহিল করে দেবে ।অবিলম্বে সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলি বাতিলের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ দেশব্যাপী সাধারণ ধর্মঘট আহ্বান করেছে ।এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যেই এই মিছিল সংঘটিত করা হচ্ছে বলে জানান নেতৃবৃন্দ।