
আইনেট প্রতিনিধিঃ পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুসারে শনিবার রাত থেকে রাজধানীর হাওড়া মার্কেটে উচ্ছেদ অভিযান চালিয়েছে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ। রবিবার সকাল দশটা পর্যন্ত চলে এই অভিযান ।এই অভিজান ঘিরে অধিকাংশ ব্যবসায়ীরা কোনরুপ প্রতিবাদ জানায়নি। অভিযান সম্পর্কে তাদের অভিমত, বৈঠকে আমরা সবাই আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছি ।সবাই মিলে বলেছি উচ্ছেদ অভিযান হোক ।আমাদের আপত্তি নেই ।তবে বৈধ ব্যবসায়ীদের পুনর্বাসন দিতে হবে ।নিগম কর্তৃপক্ষ এক মাসের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ।এখন আমাদের একটাই দাবি এই পুনর্বাসন প্রক্রিয়া যেন দ্রুত রূপায়িত হয়। এদিন সকালে হাওড়া মার্কেটের উচ্ছেদ অভিযান দেখতে আসেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মেয়রের সাথে ছিলেন নিগম কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যান্য আধিকারিকরা। এদিন হাওড়া মার্কেটে দাঁড়িয়ে মেয়র জানান, আমাদের সরকার মানবিক। মুখ্যমন্ত্রী নিজেও আন্তরিক। তিনি শহর সুন্দর দেখতে চান ।সেই মতো স্মার্ট সিটি মিশন ,পূর্ত দপ্তর ,নগর উন্নয়ন দপ্তর এবং আগরতলা পৌর নিগম যৌথভাবে কাজ করে চলছে।