img


ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উদ্যোগে যুবরাজনগর প্রিমিয়ার লিগের শুভ সূচনা


আইনেট  প্রতিনিধিঃ    রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর যুবরাজনগর স্থিত শ্রীপুর স্কুল ময়দানে যুবরাজনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উদ্যোগে যুবরাজনগর প্রিমিয়ার লিগের শুভ সূচনা করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক আইএএস চাঁদনী চন্দ্রান মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন দিলীপ ধর, প্রেসিডেন্ট ডি সি এ এবং ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সদস্যবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।   অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের উপস্থিতিতে ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।  আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যুবরাজনগর প্রিমিয়ার লিগের মূল উদ্দেশ্য হল এলাকার যুবকদের ক্রীড়াচর্চার প্রতি আরও উৎসাহিত করা এবং সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া পরিবেশ গড়ে তোলা।