img


সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে বড় জমায়েত


আইনেট  প্রতিনিধিঃ  সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে ৯ ফেব্রুয়ারি  আগরতলা রবীন্দ্র ভবনের সামনে বড় জমায়েত এর ডাক দিলেন  রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকদ্বয়  শানিত দেবরায় ও প্রণব সরকার। সোমবার আগরতলা রবীন্দ্র ভবনের সামনে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সকল সাংবাদিকদের নিয়ে এক বিশাল জমায়েতের আয়োজন করা হয়েছে। মোট তের দফা দাবি নিয়ে এই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ওইদিনের জমায়েত থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে প্রতিনিধিমূলক সাক্ষাৎ করবেন নেতৃত্বরা।  কথা হবে সাংবাদিকদের দাবি দাওয়া নিয়ে। এমনি জানালেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার।