img


মন্ত্রী টিঙ্কু রায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক


আইনেট  প্রতিনিধিঃ     আগামী ১১ থেকে ১৩ এপ্রিল ২০২৬, ধলাই জেলার গন্ডাতুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে তিনদিন ব্যাপী রাজ্যভিত্তিক বৈষূ  উৎসব।এই বৈষূ  উৎসবকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে আজ বিকেলে ধলাই জেলাশাসকের কনফারেন্স হলে ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক শম্ভু লাল চাকমা, বিধায়িকা নন্দিতা দেববর্মা (রিয়াং), এম ডি সি ভূমিকা নন্দ রিয়াং, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা,       জেলাশাসক বিবেক এইচ.বি সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ।   এই উৎসবকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সরকারিভাবে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে উৎসব প্রাঙ্গনে খোলা হবে স্টল।