
আইনেট প্রতিনিধিঃ রাজ্যের সাংবাদিকদের উপর একের পর এক চক্রান্ত এবং আক্রমণ সংঘটিত করা হচ্ছে। এতে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না কর্মরত সাংবাদিকরা। একশ্রেণীর প্রশাসন এবং হাতেগোনা দু একজন জনপ্রতিনিধি সাংবাদিকদের হুমকি দিয়েই চলছেন । কিন্তু ক্ষমতায় না থাকলে আজ বাদে কাল এই হুমকি যে ফুরুত হবে সাংবাদিকরা তা জানেন ।তাই সাংবাদিকরা এসব হুমকি ভয় পায় না । এই অভয় বাণী উচ্চারণ করতেই সোমবার রাজ্যের সব সাংবাদিকরা, সংবাদকর্মীরা রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সমবেত হয় ।এই ঐতিহাসিক সমাবেশে বক্তব্য রাখেন রাজ্যের বর্ষিয়ান সাংবাদিক সুবল কুমার দে। তিনি জানান ,আমরা স্বাধীনভাবে কাজ করতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছি ।একটা সময়ে আমরা গর্ব করে বলতাম ,আমরা স্বাধীনভাবে কাজ করছি। এখন এই গর্ব ম্লান হচ্ছে। পুলিশ যথাযথভাবে সক্রিয় না হওয়ায় বিভিন্ন স্থান থেকে হুমকি দেওয়া হচ্ছে। এই বিষয়ে নজর দিতে রাজ্য পুলিশের মহা নির্দেশকের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার জানান ,আমরা প্রতিবাদে গর্জে উঠলেই প্রিভিলেজের পর প্রিভিলেজ আনা হচ্ছে ।প্রিভিলেজ হোক ।একে আমরা গুরুত্ব দেই না ।ক্ষমতা থাকলে প্রিভিলেজ দিয়ে জেলে পুড়োক। আমরা প্রতিবাদ করবোই ,গর্জে উঠবোই।