
আইনেট প্রতিনিধিঃ ২০২৬ সালের দূর্গা পুজো শুরু হবে ১৭ অক্টোবর থেকে। চলবে একুশ অক্টোবর পর্যন্ত ।শারদ উৎসবের এখনো প্রায় আট মাস বাকি।আর আট মাস আগেই এ বছর শারদ উৎসবের থিম ঘোষণা করে দিল শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দল। এত তাড়াতাড়ি পূজোর থিম ঘোষণা করে এক নজির স্থাপন করল এই ক্লাবটি। সোমবার ক্লাব প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলন করে পুজো কমিটির পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়। এবছর শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের শারদীয়া দুর্গোৎসবের থিম এক নজরে ত্রিপুরা। রাজ্যের পর্যটন কেন্দ্র এবং ধর্মীয় স্থানগুলিকে একই ফ্রেমে তুলে ধরবে এই ক্লাব। পর্যটনকেন্দ্র এবং ধর্মীয় স্থানগুলির মধ্যে রয়েছে উজ্জয়ন্ত প্যালেস ,জগন্নাথ বাড়ি ,কসবা কালিবাড়ি, ঊনকোটি ,ত্রিপুরেশ্বরী মন্দির ,উদয়পুর শিব মন্দির, নীরমহল ,বুদ্ধমন্দির ,চৌদ্দ দেবতা মন্দির ,হেরিটেজ গেট ,ইকোপার্ক ,ডুম্বুর লেক, ধর্মনগর রেল স্টেশন, এমবিবি এয়ারপোট এবং ছবিমুরা ।এবছর শিবনগর মডার্ন ক্লাব ও আমড়া তরুণ দলের প্যান্ডেল এবং প্রতিমা তৈরি করবেন নবদ্বীপের সঞ্জীৎ দেবনাথ ।এদিন সাংবাদিক সম্মেলন করে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের পূজা কমিটির পক্ষে এই সংবাদ জানানো হয়।