img


জি-রাম-জি আইন প্রণয়ন উপলক্ষে বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনপ্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে


আইনেট  প্রতিনিধিঃ     জি-রাম-জি আইন প্রণয়ন উপলক্ষে বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনপ্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে ।এই সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ দফতরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান ।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা ।   মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। এই জনপ্রতিনিধি সম্মেলন উদ্বোধন করবেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়াও এই সম্মেলনে রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকবেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন ।সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী বলেন ,দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসেছেন ।সেই কারণে মন রেগার পুনসংস্কারের প্রয়োজন ছিল ।দারিদ্র সীমার উপরে উঠে আসা জনগণের স্থায়ী আয়ের জন্য ব্যবস্থা গ্রহণ প্রয়োজন ছিল ।এই কারণেই একটি দুর্নীতিমুক্ত গ্রামীণ উন্নয়ন প্রকল্প জি রাম জি ২০২৫ আইন প্রণয়ন করা হয় ।এই নতুন আইন প্রণয়ন উপলক্ষেই বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে জনপ্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন।