
আইনেট প্রতিনিধিঃ চোরের দল হাতিয়ে নিল কালী মায়ের স্বর্ণালঙ্কার সহ প্রণামী বাক্সের টাকা ।ঘটনা সোমবার গভীর রাতের কোন এক সময়ে আমতলী থানাধীন ডুকলী বনকুমারী কালীবাড়ি সংস্থার মন্দিরে। চোরের দল মন্দিরের গ্রিলের তালা ভেঙে গর্ভ গৃহে প্রবেশ করে মায়ের গলার একটি স্হর্ণালঙ্কার ,শিব ঠাকুরের একটি স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এরপর মন্দিরের প্রণামী বাক্স ভেঙ্গে সব টাকা পয়সা নিয়ে যায়।মঙ্গলবার সকালে মন্দিরে পুজো দিতে এসে পুরোহিত চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং এলাকাবাসীকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মানুষ। তারা খবর দেন আমতলী থানায় ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ। পুলিশ কালী মন্দিরের চুরির ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে ।এদিন এলাকাবাসী এই সংবাদ জানান। এলাকাবাসী জানান ,তাদের আশা পুলিশ অবিলম্বে অভিযুক্ত চোরদের জালে তুলতে সক্ষম হবে।