
আইনেট প্রতিনিধিঃ শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ীর সাঁচীরাম বাড়ী এলাকাথেকে দুই নেশাকারবারীকে আটক করে স্থানীয় লোকজনেরা। জানাযায় এই নেশাকারবারীরা শান্তির বাজারের সুজিত পাটারী নামে এক ব্যক্তির বাসভবনে কাজকরতেগিয়ে উনার বাড়ী থেকে স্বর্নের আংটি চুরি করেনিয়েযায় চোরেরদল। পরবর্তী সময় দুই চোর জোলাইবাড়ীতে এক অটো চালকের কাছে সেই আংটি বিক্রিকরেদিয়ে নেশাসামগ্রী ক্রয়করতে যায় সাঁচীরাম বাড়ী এলাকায়। জোলাইবাড়ীর স্থানীয় লোকজনেরা বিষয়টি জানতে পেরে দুইজনকে আটককরে জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশের হাতে তুলেদেয়। পুলিশ দুইজন অভিযুক্তদের আটক করে ঘটনার তদন্তে নেমেছেন। সকলে আশাবাদী পুলিশ সঠিকভাবে তদন্তকরলে আরো নেশাকারবারীদের আটক করতে সক্ষম হবে।