
আইনেট প্রতিনিধিঃ বুধবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হাসপাতালে প্রথম বর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা ,ডেন্টাল কলেজের অধ্যক্ষা ,স্বাস্থ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,এখন রাজ্যে অনেক সুযোগ সুবিধা হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সুযোগ-সুবিধা করে দিয়েছেন ।কারণ ,মানব সম্পদই দেশের আগামীর ভবিষ্যৎ ।১৮ থেকে ৩৫ বছর এই সময়ের মানব সম্পদ নিয়েই আমরা বিকশিত ভারত ২০৪৭ এর স্বপ্ন দেখতে শুরু করেছি। নবাগত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ইচ্ছা করলেই আমরা নিজেরা এক একটি প্রতিষ্ঠান হতে পারি ।তিনি বলেন ,প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের মনে রাখতে হবে ,আমরা ভগবানের দান যে এই সুযোগ পেয়েছি ।এই ক্ষেত্রে নিজেকে দুর্বল ভাবলে চলবে না ।চ্যালেঞ্জ নিয়ে সেফ জোন থেকে বেরিয়ে এগিয়ে যেতে হবে।