img


সাংবাদিক আক্রান্তের ঘটনায় আইন আইনের পথেই চলবে -মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ     উদয়পুরে আদালত চত্বরে সাংবাদিক আক্রান্তের ঘটনায় আইন আইনের পথেই চলবে ।পুলিশ প্রশাসনকে সেরকম ভাবেই নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এক প্রতিক্রিয়ায় জানালেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।   মুখ্যমন্ত্রী জানান, উদয়পুরে সাংবাদিক আক্রান্তের ঘটনায় অভিযুক্ত এবং অভিযোগকারী দুজনেই সাংবাদিক। সাংবাদিকই যদি সাংবাদিকের উপর আঘাত করে বা অশোভন আচরণ করে তবে সাংবাদিকরা এই বিষয়টি দেখুন ।কিন্তু এই ক্ষেত্রে আইন আইনের পথেই চলবে ।পুলিশ প্রশাসনকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।  প্রসঙ্গত উল্লেখ্য যে মঙ্গলবার প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক অনোল রায় চৌধুরী পেশাগত কাজে উদয়পুর মহকুমা আদালতে যান ।তখন সেখানে জসীম উদ্দীনের নেতৃত্বে একদল দুষ্কৃতী তার পথ আটকায়। সবার সামনেই পত্রিকার সম্পাদক কে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতী বাহিনী পত্রিকা সম্পাদকের কাছ থেকে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ।পত্রিকার সম্পাদকের অভিযোগ অনুসারে ঘটনার সময় আদালত চত্বরে পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করছিল ।