img


ট্রেড ইউনিয়নের ডাকা বনধের বিরোধিতায় রাস্তায় নামে বিজেপি


আইনেট  প্রতিনিধিঃ   .ট্রেড ইউনিয়নের ডাকা বনধের বিরোধিতায় রাস্তায় নামে বিজেপি। এদিন বিজেপি কর্মী ও সমর্থকরা সিপিআইএমের রাজ্য পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে পুলিশ। এক বিজেপি কর্মীর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অচল করে দিতেই বারবার বনধ ডাকা হচ্ছে। এর ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে প্রতিবাদের অধিকার আছে, কিন্তু বনধ ডেকে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা অনৈতিক। বিজেপি ভবিষ্যতেও বনধের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ চালিয়ে যাবে বলে জানানো হয়। অন্যদিকে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য পুলিশ প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।