
আইনেট প্রতিনিধিঃ বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে বাল বিবাহ মুক্ত ভারত এবং জেন্ডার বেস ভায়োলেন্স সম্পর্কিত এক কর্মশালার আয়োজন করা হয়। সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আধিকারিক পর্যায়ে এই কর্মশালার আয়োজন করা হয় ।কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ।এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা ,শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা ,সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা ।এদিন প্রদীপ প্রজ্জলন করে এই কর্মশালার সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায় । এই কর্মশালা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান ,রাজ্যে বালিকা বিবাহ মুক্ত ভারত নির্মাণের প্রচার গত এক বছর ধরে চলছে। এই এক বছরে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।প্রায় এক হাজার সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।তিনি আরো জানান, এই ধরনের সচেতনতামূলক প্রচারে সাফল্যও এসেছে। প্রায় ৭০০'র মতো বিবাহ রোধ করা সম্ভব হয়েছে। বিষয়টি একটি বড় সাফল্য বলে দাবি করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।