
আইনেট প্রতিনিধিঃ দেশের একাধিক ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বনধ ত্রিপুরায় সম্পূর্ণ ব্যর্থ। রাজ্যের কোথাও বনধের কোন প্রভাব নেই ।সর্বত্র জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে ।ভারত বনধ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । এদিন মুখ্যমন্ত্রী আরও জানান ,বনধের রাজনীতি এখন আর চলে না ।বনধ ডেকে ডেকে এরা সব কিছু বন্ধ করে দিয়েছে ।অথচ নিজেরা বহাল তবিয়তে রয়েছে ।খেটে খাওয়া মানুষের কথা না বলে তারা নিজেদের কথাই বলছে। মুখ্যমন্ত্রী বলেন ,ভাওতা দিয়ে আর বিভ্রান্ত করে মানুষকে বোকা বানানো যায় না । এই কারণেই জনগণ ওদের আর গ্রহণ করছেন না। ভিলেজ কমিটি এবং এডিসি ভোট একসাথে সম্পন্ন করানোর সুপ্রিম নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমে যে কথাটা প্রকাশিত হচ্ছে তেমন নির্দেশ এখনো আসেনি ।তিনি বলেন ,ভিলেজ কমিটি নির্বাচন ২০১৬ সাল থেকে হচ্ছে না ।ওদের কারণেই ভিলেজ কমিটির ভোট বিলম্বিত হচ্ছে। ওরা ১২৩টি ভিলেজ কমিটি বৃদ্ধি করেছিল ।পরে সেগুলি আবার প্রত্যাহার করে নেওয়া হয় ।