img


শাশুড়িকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড জামাতার


আইনেট  প্রতিনিধিঃ    শাশুড়িকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল মেয়ের জামাতার। ২০২২ সালে বাইখোরা থানার অন্তর্গত রামসুন্দর পাড়ায় ঘটে এই ঘটনাটি। মদমত্ত অবস্থায় মেয়ের জামাতা শাশুড়িকে গলা টিপে হত্যা করে। , পুলিশ একটি মামলা নিয়ে সেই সময় জামাতাকে আটক করে, দীর্ঘ চার বছর মামলা চলার পর আজ বিলোনিয়া আদালতের বিচারপতি অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।