img


বিদ্যালয়ে এটেনডেন্স খাতায় সই সই করে এক শিক্ষক নিজ মর্জি মাফিক স্কুল করছে জীবন দেবনাথ।


আইনেট  প্রতিনিধিঃ   বিদ্যালয়ে এটেনডেন্স খাতায় সই সই করে এক শিক্ষক নিজ মর্জি মাফিক আয়ারাম আর গয়া রাম । নাম জীবন দেবনাথ। তিনি বিলোনিয়া বিদ্যাপিঠ হাই সেকেন্ডারী স্কুলের বায়োলজি শিক্ষক। বিদ্যালয়ে এসেই এটেনডেন্স খাতায় স্বাক্ষর করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুমতি না নিয়ে বিদ্যালয় থেকে লাপাতা হয়ে যায় বলে এমনই অভিযোগ উঠেছে । এই অভিযোগের সত্যতা খুঁজে পেল  বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে ডিডিও স্বরুপ সাহা। বৃহস্পতিবার দুপুরে ডিডিও স্বরুপ সাহা আয়কর ফাইলে স্বাক্ষর হয়েছে কিনা তা যাচাই করে নেওয়ার জন্য বিদ্যালয়ে ডিডিও স্বরুপ সাহা যাওয়ার পর, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার এটেনডেন্স খাতা দেখতে চায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এটেনডেন্স খাতায় স্বাক্ষর করা শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও একমাত্র শিক্ষক জীবন দেবনাথকে বিদ্যালয়ের চত্বরে খুঁজে পাওয়া যায়নি । জানা যায় প্রায় সময়ই বিদ্যালয় থেকে উধাও হয়ে যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ডিডিও মোবাইল ফোনে যোগাযোগ করতে বলার পর ।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক জীবন দেবনাথের মোবাইলে যোগাযোগ করতে চাইলেও মোবাইল ফোন রিসিভ করেননি বলে জানায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডিডিওকে। অভিযোগ এই শিক্ষক ঠিকভাবে ক্লাস করে না। বিদ্যালয় ফাঁকি দিয়ে বিদ্যা ব্যাবসারও অভিযোগ উঠেছে। এটেনডেন্স খাতায় স্বাক্ষর করে, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাঠ দান না করে বিদ্যালয় থেকে কোথাও উধাও হয়ে যায় এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে । কেনই বা তিনি এই রকম করছেন না নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এটেনডেন্স খাতায় স্বাক্ষর থাকার পরেও শিক্ষক জীবন দেবনাথকে খোদ ডিডিও স্বরুপ সাহা এসে বিদ্যালয়ে উপস্থিত দেখতে পায় নি। এখন দেখার বিষয় শিক্ষক জীবন দেবনাথের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা।