
আইনেট প্রতিনিধিঃ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই শাসক শরিক তিপ্রামথা দলের নাটকীয় কর্মসূচি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শনিবার তেলিয়ামুড়ার জাতীয় সড়কে হাতেগোনা কয়েকজন কর্মী-সমর্থককে নিয়ে তিপ্রা মথা নেতা কমল কলই ও মহেন্দ্র দেববর্মা মিছিল করেন। মূলত টি.আই.এস.এফ এবং টি.এস.এফ-এর যৌথ উদ্যোগে রোমান লিপিতে প্রশ্নপত্র প্রণয়ের দাবিতে মানব শৃংখল ও মিছিল অনুষ্ঠিত করা হয়।
রোমান্স ক্রিপ্টের দাবি'কে সামনে রেখে এই কর্মসূচি সাজানো হলেও আশ্চর্যের বিষয়—মিছিলে উপস্থিত অধিকাংশ কর্মী-সমর্থকই জানতেন না আসলে কেন তাঁরা এই মিছিলে অংশ নিচ্ছেন।
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, নির্বাচনের আগে জনসমর্থন টানতে তিপ্রামথা সস্তা নাটক শুরু করেছে।
স্থানীয়দের অনেকেই এই কর্মসূচিকে ‘অযথা নাটক’ বলে আখ্যা দিয়েছেন। তাঁদের মতে, প্রকৃত সমস্যার সমাধান না করে এ ধরনের নাটকীয়তা শুধু বিভ্রান্তি বাড়াচ্ছে।
এই ঘটনায় স্পষ্ট—নির্বাচনের আগে তিপ্রামথা নাটকীয় কর্মসূচি সাজিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা করছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কর্মীরা যদি নিজেরাই না জানেন কেন তাঁরা হাঁটছেন, তবে এই নাটকের আসল দর্শক কে?