img


নাগেরজলায় পরিবহন শ্রমিকদের রক্তদান শিবির অনুষ্ঠিত


আইনেট  প্রতিনিধিঃ     সংগঠনের 35 বছর পূর্তি উদযাপন উপলক্ষে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে নাগেরজলার দা সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশন ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে সংগঠনের মোটর শ্রমিকরা স্বেচ্ছায় রক্ত দান করেন। তাদের অভিনন্দন জানান উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক দীপক মজুমদার বলেন ,নাগেরজলায় বর্তমানে শ্রমিক এবং মালিকদের মধ্যে একটা সুসম্পর্কের মহল তৈরি হয়েছে। আগে এই ধরনের পরিবেশ ছিল না। তখন কেবল শাসানী আর বল প্রয়োগ চলতো ।মেয়র আরো বলেন ,অনেক পাপ সহ্য করেছে নাগেরজলা। অনেক অন্যায় দেখেছে এই নাগেরজলা ।এখন ২০১৮ সালের পরে নাগেরজলার পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে বলে দাবি করেন মেয়র।