img


কয়লার অভাবে বন্ধ হওয়ার পথে ইটভাট্টাগুলি


আইনেট  প্রতিনিধিঃ    রাজ্যে গত ১৫ দিন ধরে কোন এক কারণে বহিরাজ্য থেকে রাজ্যে কয়লা আসছে না ।এর ফলে তীব্র জ্বালানি সংকটে ভুগছে রাজ্যের ৩০০'র অধিক ইটভাট্টা গুলি। বেশকিছু ভাট্টা জ্বালানির অভাবে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে  যেসব ভাট্টা গুলি চলছে তারা তাদের কয়লার স্টকের উপর ভিত্তি করে কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু এই স্টক বড়জোর আগামী ৮ থেকে ১০ দিন চলবে ।  এরপর সম্পূর্ণভাবে রাজ্যের ভাট্টা গুলো মুখ থুবড়ে পড়বে। এদিন ত্রিপুরা ব্রিকস মেনুফাকচারিং অ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং প্রতিনিধিরা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন ।       আলোচনা শেষে এই সিদ্ধান্তই তারা গ্রহণ করেছেন ।   সংগঠনের সভাপতি বিবেকানন্দ চৌধুরী এই সংবাদ জানিয়েছেন।তিনি জানান ,রাজ্যে মেঘালয় এবং অন্যান্য সোর্স থেকে গাড়ি করে কয়লা আসতো ।রেল যোগে কয়লা আসার কোন ব্যবস্থা নেই। কিন্তু ১৫ দিন ধরে গাড়িগুলি আসছে না ।এর ফলেই এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।   এদিকে বিশেষ সূত্রে জানা গেছে ,রাজ্যে কয়লা বাহী গাড়িগুলি না আসার অন্যতম কারণ চুরাইবাড়ি এলাকায় গাড়ি পরীক্ষা নিরীক্ষা নিয়ে প্রশাসনিক তালবাহানা ।      কয়লা বাহি গাড়িগুলিকে চুড়াইবাড়িতে এর জন্য পাঁচ থেকে ছয় দিন পরে থাকতে হয় ।সম্প্রতি মুখ্যমন্ত্রী চুড়াইবাড়ি এলাকা সফর করেন এবং এই পরিস্থিতি নিরসনে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন ।কিন্তু তারপরেও  চুড়াইবাড়িতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কার পাসিংয়ের সমস্যা বিশ বাও জলেই রয়েছে ।