
আইনেট প্রতিনিধিঃ রবিবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই তিথিতেই পালিত হয় দেবাদিদেব মহাদেবের আরাধনা ও শিব পার্বতীর বিবাহ ।আবার এই তিথিতেই শিবের তাণ্ডব নৃত্য হয় বলে উল্লেখ রয়েছে ।এই তিথিতে শিব চতুর্দশী বা মহা শিবরাত্রি হিসেবে পালন করে থাকেন শিব ভক্তেরা। তিথি অনুযায়ী রবিবার সন্ধ্যা 4 টা 50 মিনিট থেকে শুরু হয়ে গেছে চতুর্দশী তিথি ।শিব চতুর্দশী উপলক্ষে এদিন সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন শিব মন্দির ও কালীমন্দিরে শিব ভক্তদের সমাগম পরিলক্ষিত হয়। রাজধানীর বটতলার শিবকালী মন্দিরে এমনই উপচে পড়া ভিড় পরিলক্ষিত হল । শিব ভক্তেরা ভগবান শিবের মাথায় বিভিন্ন উপাচারের মাধ্যমে জল ঢেলে শিবব্রত পালন করেন। শিবচতুর্দশী উপলক্ষে বটতলার শিবকালী মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী জানান ,সোমবার সন্ধ্যা ৫ঃ৩০ মিনিট পর্যন্ত শিবচতুর্দশী তিথি চলবে ।এই তিথিতে অনেকে প্রহর পূজাও করে থাকেন । রবিবার শিবচতুর্দশীর প্রথম প্রহর শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ।চলবে আগামী কাল অর্থাৎ সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত। , শিবচতুর্দশী উদযাপন উপলক্ষে এদিন বটতলার শিবকালী মন্দিরে সমবেত শিব ভক্তরা জানান, পরিবারের সবার মঙ্গল কামনার্থেই তারা প্রতিবছর শিবরাত্রির দিনে শিব বাবার মাথায় জল ঢেলে স্নান করিয়ে পূজার্চনা করেন।