
আইনেট প্রতিনিধিঃ মোবাইল ছিনতাই এর অভিনব কৌশল। মোবাইল বিক্রির জন্য ওয়েলেসে বিজ্ঞাপন দেয় দুই ছিনতাইবাজ ।সেই মতো চারিপাড়া এলাকার দুজন সেই মোবাইল কিনতে রাজি হন ।পরে তারা যোগাযোগ করলে তাদেরকে ছিনতাইবাজরা চন্দ্রপুর এলাকায় আসতে বলে। তাদের কথা মতো চারিপাড়ার দুই যুবক সাত হাজার টাকা নিয়ে চন্দ্রপুর এলাকায় হাজির হন। সেখানে কথার ছলে ভুলিয়ে-ভালিয়ে তাদের কাছ থেকে সাত হাজার টাকা নিয়ে নেয়। শুধু তাই নয় তাদের দুটি মোবাইলও নিয়ে চম্পট দে দুই ছিন্তাইবাজ। ওএলএসএর বিজ্ঞাপন দেখে মোবাইল কিনতে এসে টাকা এবং মোবাইল খুইয়ে বিষয়টি তারা পূর্ব থানায় জানান । অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্তে নামে পূর্ব থানার পুলিশ ।তদন্তে নেমে সিসি টিভির ক্যামেরার ফুটেজ দেখে দুই ছিনতাইবাজকে তারা সনাক্ত করে এবং গ্রেফতার করে। ধৃত অভিযুক্ত দুই ছিনতাইবাজ হলো যথাক্রমে সৈয়দ মিয়া ,বাড়ি সাউথ চন্দ্রপুর এলাকায় এবং সুখেন দেবনাথ, বাড়ি রেশমবাগান এলাকায় ।পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানান ।ওসি জানান ,ধৃতদের কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল উদ্ধার হলেও সাত হাজার টাকা উদ্ধার করতে পারা যায়নি ।কারণ এই টাকা তারা খরচ করে ফেলেছে বলে জানায়।