
আইনেট প্রতিনিধিঃ রবিবার ছিল দেবীপুর রাজারটিলা এলাকার নিতাই দাসের ছেলে প্রদীপ দাস ওরফে শিপনের ২১ তম জন্মদিন।আর সেই জন্মদিনে বন্ধুদেরকে নিয়ে একটু আনন্দ করার ইচ্ছা নিয়ে বিশালগড় থেকে কেক কিনে দেবীপুর রাজারটিলা বাড়িতে যাওয়ার পথে রবিবার রাত দশটা নাগাদ কেনানিয়া বেলতলী শ্মশানঘাট এলাকা এসে প্রচন্ড গতি থাকা তার মারুতি ভ্যানটি যার নম্বর TR01BB0481 তার পাঁচ জন বন্ধু সহ গাড়িটি রাস্তার বাক নেওয়ার সময় আয়ত্তে রাখতে না পেরে সজোরে ধাক্কা মারে একটি পিলারের মধ্যে। সেই পিলারটি ভেঙ্গে রাস্তায় ব্যারিকেড দেওয়া খুঁটি ভেঙ্গে সোজা গাছের মধ্যে ধাক্কা খেয়ে আটকে পড়ে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। মুহূর্তের মধ্যেই প্রদীপ দাসের নাক, মুখ এবং কান দিয়ে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। সঙ্গে থাকা তার পাঁচজন বন্ধু আহত হয় যার মধ্যে তার এক বন্ধুর দুইটি পা টুকরো টুকরো হয়ে রাস্তার মধ্যে গড়াগড়ি করছিল। বিকট শব্দ পেয়ে এলাকার জনগণ ছুটে আসে।খবর দেওয়া হয় মধুপুর থানায়। ছুটে যায় মধুপুর থানার পুলিশ। কিন্তু যেভাবে দুর্ঘটনা ঘটেছে গাড়ি থেকে বের করা প্রদীপ দাস কে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। পুলিশ এবং এলাকার জনগণের সহযোগিতায় গাড়িটি কেটে তাকে মৃত অবস্থায় বের করা হয়।যদিও পুলিশের সন্দেহ হওয়াতে সঙ্গে সঙ্গে তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে তার পাঁচ বন্ধুকে হাঁপানিয়া হাসপাতাল থেকে জিবিপিতে রেফার করা হয়।