img


৪২ জন কৃষকের মধ্যে পাওয়ার স্পেয়ার সহ বিভিন্ন প্রকারের কৃষি সহায়ক যন্ত্রপাতি বিতরণ


    আইনেট  প্রতিনিধিঃ       বর্তমান রাজ‌্য সরকার সার্বিকভাবে কৃষি এবং কৃষকের আর্থ সামাজিক ব্যাবস্থার মানোন্নয়নে কাজ করে চলেছে নিরলস ভাবে। বিগত সরকারের জমানায় প্রশাসনিক অব্যাবস্থাপনায় কৃষক আত্মহত্যার মত ঘটনা গুলো ঘটে থাকলেও এই সময়ে কৃষকরা যাতে সম্মানের সাথে বাঁচতে পারে এবং আর্থসামাজিক ব্যাবস্থার মানোন্নয়ন করতে পারে তার জন্যই বিভিন্ন প্রকারের প্রকল্পের মধ্য দিয়ে কৃষকদের সাহায্য করা হচ্ছে। অনেকটা এই ভাবেই কথা গুলো বলছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।

      এখানে উল্লেখ করা প্রয়োজন,       তেলিয়ামুড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে সোমবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪২ জন কৃষকের মধ্যে পাওয়ার স্পেয়ার সহ বিভিন্ন প্রকারের কৃষি সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিধায়িকা কল্যাণী সাহা রায় উপরে উল্লেখিত কথা গুলো বলা ছাড়াও বলেন ,, আগামী দিনেও সরকার নিরন্তর ভাবে কৃষক এবং কৃষির উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করবে।

বিধায়িকা সহ অন্যান্য সম্মানিত অতিথিরা কৃষকদের হাতে এই সমস্ত সামগ্রী গুলো তুলে দিয়ে সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

কৃষি দপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দীপা দেবভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর ,কৃষি তত্ত্বাবধায়ক রীতেশ দে প্রমুখ উপস্থিত ছিলেন।