img


: আঞ্চলিক রাজ ভাষা সম্মেলনে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার রাজ্যে আসছেন :


আইনেট  প্রতিনিধিঃ    সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলেই দেশে সরকারি ভাষা হিসেবে হিন্দি কে ব্যবহার করতে চাইছে কেন্দ্রীয় সরকার ।এই ভাষার হরফ থাকবে দেবনাগীরি ।এর বিকাশ নিয়ে বর্তমানে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে আঞ্চলিক রাজ ভাষা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ।এর অঙ্গ হিসেবে পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজ ভাষা সম্মেলন শুক্রবার আগরতলায় অনুষ্ঠিত হবে। রাজধানীর হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের সেমিনার হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে ।সম্মেলন শুরু হবে বেলা বারোটা থেকে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।তিনি বেলা আড়াইটায় সম্মেলনে উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন ।সম্মেলনে দেশের সংশ্লিষ্ট অঞ্চল গুলির বিভিন্ন রাজ্য থেকে প্রায় আড়াই হাজার প্রতিনিধি সহ রাজ্যের প্রতিনিধি মিলিয়ে প্রায় তিন হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার রাজধানীর রাজ্য অতিথিশালায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজভাষা বিভাগের সচিব-এ আরিয়া।