img


অনলাইনে মোবাইল ফোন অর্ডার করে আবারো প্রতারণা শিকার


আইনেট  প্রতিনিধিঃ      বারবার ফোন করে বিরক্ত এবং লোভ দেখানো।যে মোবাইলটির দাম মার্কেটে ১০ থেকে ১২ হাজার টাকা আমরা সেই মোবাইলটি দিচ্ছি আপনাকে মাত্র ৪৬০০ টাকা বিনিময়ে। তারপরেও তাদের শর্তে রাজি নয় কমলাসাগর ২৬ কার্ড এলাকার বিকাশ দাস। তারপরেও ফোন। অবশেষে রাজি হয়ে তাদের সাথে কথা বলল এবং কি সুযোগ সুবিধা রয়েছে তা জানল। রেডমি কোম্পানির একটি দামি মোবাইল পেয়ে যাবেন মাত্র ৪৬০০ টাকার বিনিময়ে। কিন্তু এখন টাকা দিতে হবে না।পোস্ট অফিসের মধ্যে যখন পার্সেল আসবে তখন টাকা দিয়ে মোবাইল নিতে পারবেন।সেই শর্তে রাজি হয় কমলাসাগর ২৬ কার্ড এলাকার বিকাশ দাস। যথারীতি বৃহস্পতিবার দুপুরবেলা মধুপুর পোস্ট অফিসে একটি পার্সেল আসে। তাকে ফোন করলে দ্রুত ছুটে আসে বুক ভরা আনন্দ নিয়ে পোস্ট অফিসে। যথারীতি ৪৬০০ টাকা দেওয়া হয়। কিন্তু সেই পার্সেল খোলার সঙ্গে সঙ্গেই তার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। সেই পার্সেলের ভিতর রয়েছে দুটি পুরনো বেল্ট এবং একটি নষ্ট ঘড়ি। যার বাজার মূল্য সবমিলিয়ে ২০০ টাকা হবে। হতভম্ব হয়ে যায় বিকাশ দাস। অভাবের সংসার অনেক কষ্ট করে সেই টাকা উপার্জন করে মোবাইলটি কেনার জন্য আগ্রহ হয়েছিলেন তাদের ফোনের মিষ্টি মিষ্টি কথা শুনে। কি হলো শেষ পর্যন্ত সেই অসহায় বিকাশ দাস একপ্রকার ভেঙ্গে পড়লেন। কোন পথ খুঁজে পাচ্ছে না। পোস্ট অফিসে টাকাও জমা দিয়ে দিয়েছে। সেই টাকাও আর ফেরত পাবে না। তার শখের মোবাইলটিও পেল না। ৪৬০০ টাকার বিনিময়ে এখন তার ঝুলিতে মাত্র দুটি পুরনো বেল্ট এবং একটি নষ্ট ঘড়ি। যার বাজার মূল্য মাত্র ২০০ টাকা হবে । বিকাশ দাসের অভিযোগ  6970681523 এই নম্বর থেকে বারবার ফোন করা হয়েছিল। তাছাড়া যে প্যাকেটে করে পার্সেল পাঠিয়েছে সেই পার্সেলের প্যাকেটের গায়ে লেখা রয়েছে amazonসুতরাং বিকাশ দাস এমাজন কিংবা রেডমি কোম্পানির বিরুদ্ধে মোবাইল নম্বর দিয়ে মামলা করলেন মধুপুর থানায়। এখন দেখার বিষয়, সেই অসহায় যুবকের শখের মোবাইল কিংবা টাকা ফেরত পায় কিনা। যদিও পার্সেল হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ে ওই নম্বরে ফোন করলে  তাকে আশ্বস্ত করেছে বিকাল তিনটার মধ্যে নাকি তার সেই মোবাইলটি দিয়ে যাবে বাড়িতে গিয়ে। তাও যেন আরে কি মিথ্যার প্রতিশ্রুতি তা কিন্তু সকলের জানা। এর পূর্বেও এরকম অনেক ঘটনা ঘটেছে বাড়িতে নিয়ে আসবে কিংবা টাকা ফেরত দেবে কোন কিছু হয়নি। এইসব কোম্পানিগুলি সহজ সরল জনগণকে যেভাবে ঠকাচ্ছে প্রশাসন যদি কঠোর পদক্ষেপ না নেই তাহলে আগামী দিন হয়তো আরো ভয়ানক আকার ধারণ করবে জনগণের জন্য।