img


বিশালগড় SDFO অফিসের সামনে শ্রমিকদের ধর্না,সড়ক অবরোধের হুঁশিয়ারি


আইনেট  প্রতিনিধিঃ   বিগত ছয় মাস ধরে বালির ভাইটাল না পেয়ে ক্ষুব্ধ গাড়ির চালকরা বৃহস্পতিবার দুপুরে বিশালগড় জাঙ্গালিয়া বিশালগড় মহাকুমা বন আধিকারিক ঈশান লালের  অফিসের সামনে ধর্নায় বসলেন।গাড়ি চালকদের দাবি তাদের কেরিং লাইসেন্স এবং গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র থাকার পরেও তাদেরকে বালির ভাইটাল দিচ্ছে না বিশালগড় SDFOযার ফলে পরিবার-পরিজনদের নিয়ে তারা ভীষণ সমস্যায় পড়েছে। তারা বহুবার আধিকারিকদের  জানিয়েছে বিষয়টি। আধিকারিকরা বলেছে দুই মাসের মধ্যে স মস্যার সমাধান করে দেবে।কিন্তু তারা সমস্যার সমাধান করেননি।যার ফলে গাড়ি চালক এবং বালির কাজে নিযুক্ত শ্রমিকরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছে গিয়েও বিষয়টি জানিয়েছে।বাধ্য হয়ে শেষমেষ বৃহস্পতিবার তারা  ধর্নায় বসেছে।বন দপ্তর থেকে নাকি তাদেরকে বলা হয়েছে বালির ঘাট গুলোর কাগজপত্রের সমস্যা থাকার কারণে এমনটা হচ্ছে। গাড়ি চালকদের এই বিষয়ে বক্তব্য হল আমাদের গাড়ির সমস্ত কাগজপত্র বৈধ ক্যারিং লাইসেন্স আমাদের রয়েছে। বালির ঘাটের সমস্যা তো আমাদের বিষয় নয়।এটা দপ্তর দেখবে।আমাদেরকে কেন বালির ভাইটাল দিচ্ছে না কর্তৃপক্ষ? আমরা তো পরিবার নিয়ে না খেয়ে মরতে হচ্ছে। পাশাপাশি রয়েছে আমাদের গাড়ির ইনস্টলমেন্ট।আমরা মহা সমস্যায় পড়েছি। আমাদের এই সমস্যার সমাধান না হলে আমরা আগামী শনিবার দিন গাড়ির চালক এবং বালির ঘাটের শ্রমিক মিলে প্রায় ৪০০ পরিবারের সবাই মিলে জাতীয় সড়ক অবরোধ করবো। বালির ভাইটাল না দেওয়ার ফলে সরকারি বেসরকারি সমস্ত নির্মাণ কাজ বন্ধ হয়ে রয়েছে। পাশাপাশি শ্রমিকরা ধর্না দিয়েছে অফিসে খবর পেয়ে বিশালগড় জাঙ্গালিয়া অফিসে কোন আধিকারিক নেই বলে সংবাদ মাধ্যমে জানালেন শ্রমিকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড় এলাকায়।